গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুনীল রবি দাস (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-নরসিংদী রেলরুটের গাজীপুর মহানগরের মাঝুখান এলাকায় এ ঘটনা ঘটে। তার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। তাতে লেখা ছিল— ‘মিস ইউ অল, ক্ষমা করে দিও মা’।

নিহত সুনীল রবি দাসের বাড়ি ঢাকার হাজারীবাগ এলাকায়। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর পিওন হিসেবে কাজ করতেন বলে জানায় পুলিশ।

আরও পড়ুন: দেশে ফের ভূমিকম্প অনুভূত

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দিন ও স্থানীয়রা জানান, মাঝুখান এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলেন সুনীল রবি দাস। দুপুরে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস মাঝুখান এলাকা অতিক্রমকালে হঠাৎ সুনীল রবি দাস ওই ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।