বেপজার নির্বাহী চেয়ারম্যান হলেন মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৩ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আরও পড়ুন: ডোপ টেস্টে মাদক পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন বরখাস্ত

মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগ দিয়ে তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করে রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন: এনআইডি-সিডিআর ও জন্মনিবন্ধনের তথ্য বিক্রির অভিযোগে সিটিটিসির হাতে গ্রেফতার এক

এছাড়া, অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. আইনুল হককে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, তার ভোগকৃত অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধাদি এবং অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ কার্যকর হবে।

তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে