সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীকে মারধর: ৪ পুলিশ সদস্য ক্লোজড
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চার পুলিশ সদস্যকে ক্লোজড (সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার) করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।
আরও পড়ুন: ডোপ টেস্টে মাদক পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন বরখাস্ত
তিনি জানান, মাদকবিরোধী অভিযানের সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
ঘটনার পরপরই দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার।
আরও পড়ুন: এনআইডি-সিডিআর ও জন্মনিবন্ধনের তথ্য বিক্রির অভিযোগে সিটিটিসির হাতে গ্রেফতার এক
এ ঘটনায় বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।





