পুলিশ হেডকোয়ার্টার জানালো, রংপুর কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগে হয়েছে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে সরকারি চাকরির প্রচলিত নিয়ম ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে স্বাভাবিকভাবে আরও দুই সপ্তাহ আগে, অর্থাৎ ১২ আগস্ট ২০২৬ তারিখে বদলি করা হয়েছে।

অথচ কোনো কোনো গণমাধ্যমে তাঁর বদলি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন: ঈদ-ই-মিলাদুন্নবী ঘিরে সারাদেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার