আহমদ ছফার বায়োপিক নির্মিত হতে যাচ্ছে
আগামী ৩০ জুন আসছে লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী আহমদ ছফার ৮০ তম জন্মদিন। মহান এই বাঙালির বর্ণাঢ্য জীবনের নিয়ে নির্মিত বায়োপিক তাঁর ৮১তম জন্মদিনে মুক্তি পেতে যাচ্ছে।
পরিচালক জহিরুল ইসলাম কচি ২৩ জুন শুক্রবার সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট প্রকাশ করে আগামী বছর ২০২৪ সালের ৩০ জুন আহমদ ছফার ৮১ তম জন্মদিনে তার জীবনের ওপর নির্মিত বায়োপিক মুক্তির ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন: মঈনুল রনি’র একগুচ্ছ কবিতা
পরিচালক জহিরুল ইসলাম কচি তার পোস্টে বলেন, ছফা ভাইয়ের ৮০তম জন্মদিন আগামী ৩০ জুন।
ছফা ভাই এবং তার সময় নিয়ে একটি বায়োপিক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি আমি। এবছরই ছবিটির কাজ শুরু হবে আশা করছি।
আরও পড়ুন: বইমেলা পরিচালনা কমিটি নিয়ে প্রকাশকদের প্রতিবাদ, পুনর্গঠনের দাবি
দর্শকদের উদ্দেশে বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ জুন ২০২৪ সালে ছবিটি আপনাদের দেখাতে পারবো। এটি একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি হবে।
বায়োপিকটির চিত্রনাট্য যৌথভাবে রচনা করবেন সলিমুল্লাহ খান ও জহিরুল ইসলাম কচি। বিস্তারিত ঘোষণা আসবে আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য আহমদ ছফা স্মৃতি বক্তৃতা অনুষ্ঠানে।





