উত্তরায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ১৭
অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর উত্তরায় অবস্থিত হোটেল গ্র্যান্ড ইন-এ অভিযান চালিয়ে ৮ নারী ও ৯ পুরুষকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক গণমাধ্যমকে জানান, গোপন সূত্রে তারা জানতে পারি হোটেল গ্র্যান্ড ইন-এ অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এরপর নির্দিষ্ট সময় অনুযায়ী অভিযান পরিচালনা করা হলে অভিযোগের সত্যতা মেলে। ঘটনাস্থল থেকেই ১৭ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই হোটেলকে কেন্দ্র করে অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগ নতুন নয়। এসব অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার





