গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ছবিঃ সংগৃহীত
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের একটি গোডাউনে শুক্রবার আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল থেকে কাজ করা ৯টি ইউনিটের মাধ্যমে বিকেল ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারিত হয়নি। এছাড়া, আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের কারণে আশপাশের ভবন ও মানুষের নিরাপত্তা রক্ষা করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার





