খালেদা জিয়ার জানাজা তাঁর জনপ্রিয়তার প্রমাণ: আবদুল লতিফ সম্রাট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা আবদুল লতিফ সম্রাট।
তিনি বলেন, “মাদার অব ডেমোক্রেসি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাই প্রমাণ করে তিনি কেমন মানুষ ছিলেন। দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে, যা মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে বিবেচিত। তাঁর জানাজা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে বলেও আমরা জানতে পেরেছি।”
আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
আবদুল লতিফ সম্রাট আরও বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন একজন নেত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কোনো স্বৈরশাসনের সঙ্গে আপোষ করেননি। এক কথায়, তিনি ছিলেন একজন অসাধারণ দেশপ্রেমিক ও দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে—এমন প্রত্যাশা জনগণ করতে পারে। ক্ষমতায় গেলে বিএনপি সরকার দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে কাজ করবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।”
আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার
তিনি আরও বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল যদি সহনশীলতা বজায় রাখে, তাহলে কোনো ষড়যন্ত্রই আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না। কেউ এমন চেষ্টা করলে অতীতের মতোই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।”





