ঢাকা ওয়াসার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ওয়াসার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাজধানীর আফতাবনগর সংলগ্ন দাশেরকান্দি পয়ঃশোধনাগার কম্পাউন্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম।
আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এ. কে. এ. এম. ফজলুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএ্যান্ডএম) মির্জা গোলাম কিবরিয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএ্যান্ডডি) মো. আজিজুল হকসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার





