পূর্বাচল ৩০০ ফিটে রাজউকের অনুমোদনহীন ১৫ বিলবোর্ড উচ্ছেদ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০৬ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা থেকে কাঞ্চন ব্রিজ সড়কের দুই পাশে রাজউকের অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এটি ছিল অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযানের পঞ্চম দিন।

আরও পড়ুন: রাড্ডায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় সাইবার দলের নেতা গ্রেপ্তার

অভিযানে রাজউকের অনুমোদন না থাকা মোট ১৫টি বিলবোর্ড অপসারণ করা হয়। এ সময় ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপনগর পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

রাজউক ও ডিএমপি জানিয়েছে, সড়কের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে এ ধরনের যৌথ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

আরও পড়ুন: মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ বিষয়ে প্রবাসী ব্যবসায়ী শেখ নূর ইসলাম পরিবারের বক্তব্য