সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। শোকবার্তায় আবদুস সালাম বলেন, সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবককে হারিয়েছে।

তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনকে শক্তিশালী করা এবং ডেমরা, শ্যামপুর ও কদমতলী এলাকার মানুষের সার্বিক উন্নয়নে সালাউদ্দিন আহমেদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন: ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য প্রত্যাহার

আবদুস সালাম আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে সালাউদ্দিন আহমেদ রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড দলের নেতা-কর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

শোকবার্তায় ডিএসসিসি প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন: গুলিস্তানে পরিবহন ব্যবসা নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩