পুলিশি অভিযানে শুটার আলাল আটক: বিদেশি পিস্তল ও গুলি জব্দ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০১ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পল্লবী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান এর নেতৃত্বে এক বিশেষ পুলিশি দল শনিবার রাত্রি ২.৩৫ ঘটিকায় তালতলা বস্তির সেকশন-১১, ব্লক-এফ, এভিনিউ-৪ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে স্থানীয় বাসার ভাড়াটিয়া আলাল (৩৭) আটক করা হয়।

পুলিশের দাবি, আলালের ঘরের ওয়ারড্রপ থেকে ৭.৬ এসএমএম মডেলের বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পিস্তলটিতে “MADE IN USA” লেখা ছিল। আটককৃত আলাল পল্লবী এলাকায় শুটার আলাল নামে পরিচিত। তার বিরুদ্ধে ইতিমধ্যে পল্লবী থানায় পুলিশ অ্যাসল্ট মামলা ১টি, ডাকাতির প্রস্তুতি মামলা ২টি, মাদক মামলা ২টি, মারামারি মামলা ২টি সহ মোট ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন: অনলাইন জুয়া ও অর্থপাচার: টাঙ্গাইলে আরও ৪ জন গ্রেপ্তার

পুলিশ জানায়, আলালের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ এর ধারা ১৯A অনুসারে মামলা নং-০৩, রোববার (১ ফেব্রুয়ারী) দায়ের করা হয়েছে। অভিযানটি পল্লবী থানা ও স্থানীয় পুলিশের সংহত প্রচেষ্টার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে।

পুলিশি এই অভিযান স্থানীয়দের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন: কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ: চক্রের ০২ সদস্যকে গ্রেফতার