এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২২ | আপডেট: ৭:১০ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২২
এলপিজি সিলিন্ডারে
এলপিজি সিলিন্ডারে

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ১ হাজার ২০০ টাকা ছিল। অর্থাৎ ৫১ টাকা বেড়েছে। আর কেজি প্রতি বেড়েছে ৪ টাকা ২৫ পয়সা।

আজ (২ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আরও পড়ুন: ঢাকার কাঁচাবাজারগুলোতে পণ্যের দামে খুব একটা হেরফের নেই

মূল্যবৃদ্ধির ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল। বিইআরসি সচিব খলিলুর রহমান, সদস্য মকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এর আগে অক্টোবর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১২০০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগের মাসে যা ছিল ১২৩৫ টাকা।

আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমছে