ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতি রাশেদ মাকসুদ খান-এর মৃত্যুতে ডিসিসিআই’র শোক প্রকাশ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৪ | আপডেট: ১০:৪৬ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর প্রাক্তন সভাপতি রাশেদ মাকসুদ খান (৮৪) গত ২০ এপ্রিল রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি আশরাফ আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুম রাশেদ মাকসুদ খান ১৯৯৫ ও ১৯৯৮ সালে ঢাকা চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা

বিশিষ্ট শিল্পপতি জনাব রাশেদ মাকসুদ খান ‘ বেঙ্গল ফাইন সিরামিকস্ লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা, এভারেস্ট ফাইন পোর্সলিন লিমিটেড’-এর চেয়ারম্যান এবং বাংলাদেশ জার্মান ফাইন ফুটওয়্যার লিমিটেড’-এর পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন এবং তাঁর প্রতিষ্ঠানসমূহ সিরামিক উৎপাদন ও রপ্তানি, তৈরি পোষাক এবং পাদুকা ব্যবসার সাথে সম্পৃক্ত।

এছাড়াও তিনি বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি হিসেবে নিয়োজিত ছিলেন। 

আরও পড়ুন: বাড়ল ভোজ্যতেলের দাম, লিটারে নির্ধারণ কত?

গত ২১ এপ্রিল গুলশান সোসাইটি মসজিদে বাদ জোহর জানাজা শেষে মরহুমকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।