বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪ হাজার
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৪ হাজার টাকা ছাড়িয়েছে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
আরও পড়ুন: বন্ধ কলকারখানা চালুতে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী—
আরও পড়ুন: দেউলিয়া হয়ে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন বন্ধের পথে
* ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ: ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা
* ২১ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা
* ১৮ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা
* সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা
স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও।
* ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৭ হাজার ১৭৩ টাকা
* ২১ ক্যারেটের প্রতি ভরি: ৬ হাজার ৬৮২ টাকা
* ১৮ ক্যারেটের প্রতি ভরি: ৫ হাজার ৮৯০ টাকা
* সনাতন পদ্ধতির প্রতি ভরি: ৪ হাজার ৪৩২ টাকা





