৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৩৬ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাবের কারণে শনিবার (২৮ মার্চ) সকালে দাম বাড়ানোর পর বিকেলেই দ্বিতীয় দফায় নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, এ দফায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরি প্রতি ৪ হাজার ৪৩৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। শনিবার বিকেল ৪টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

আরও পড়ুন: আবারও বাড়ল স্বর্ণের দাম

এর আগে সকালে এক দফা দাম বাড়ানো হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতির কারণে স্থানীয় বাজারেও এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

গত কয়েকদিন ধরে টানা কয়েক দফা কমার পর হঠাৎ করেই সোনার দামে এমন উল্লম্ফন বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে আসছে প্রায় ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি