দেশের বাজারে ফের কমলো সোনার দাম
দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
আরও পড়ুন: সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার মারা গেছেন
এর ফলে ২২ ক্যারেট (ভালো মানের) সোনার ভরি কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এর আগে সোমবার (৪ মে) এই দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
বাজুস নির্ধারিত নতুন দর অনুযায়ী—
আরও পড়ুন: দেশীয় শিল্প রক্ষার্থে ভারতীয় নিম্নমানের এসিড আমদানি বন্ধ অপরিহার্য
* ২২ ক্যারেট: ২,৪০,৩৩৭ টাকা
* ২১ ক্যারেট: ২,২৯,৪৩১ টাকা
* ১৮ ক্যারেট: ১,৯৬,৬৫৫ টাকা
* সনাতন পদ্ধতি: ১,৬০,১৪৭ টাকা
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে।
সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি—
* ২২ ক্যারেট রুপা: ৫,৪৮২ টাকা
* ২১ ক্যারেট: ৫,১৯০ টাকা
* ১৮ ক্যারেট: ৪,৪৯০ টাকা
* সনাতন পদ্ধতি: ৩,৩৮৩ টাকা
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে বিশ্ববাজারে সোনার দাম কিছুদিন ঊর্ধ্বমুখী থাকলেও বর্তমানে কিছুটা কমেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৪,৫০০ ডলারে নেমে এসেছে, যা আগে ৫,০০০ ডলারের ওপরে ছিল।





