বৃহস্পতিবার ঘোষণা হবে এলপিজির নতুন দাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ১২:১৭ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি জুলাই মাসের জন্য দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নতুন দামে বিক্রি হবে কি না, তা জানা যাবে বৃহস্পতিবার (২ জুলাই)। ওই দিন জুলাই মাসের ভোক্তাপর্যায়ের এলপিজির মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) অনুযায়ী বেসরকারি খাতে ভোক্তাপর্যায়ের এলপিজির মূল্য সমন্বয় করে নতুন দর ঘোষণা করা হবে।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর শহীদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত কমিশনের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে।

বিইআরসি আরও জানিয়েছে, এলপিজির নতুন মূল্যসংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

আরও পড়ুন: দ্রব্যমূল্যের চাপে চিঁড়েচ্যাপ্টা নিম্ন-মধ্যম আয়ের মানুষ

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়।