১২ কেজি এলপিজির দাম ৭০ টাকা বৃদ্ধি
ছবিঃ সংগৃহীত
ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এই নতুন মূল্য ঘোষণা করা হয়।
আরও পড়ুন: আবারও বাড়ল স্বর্ণের দাম
বিইআরসি জানায়, ভোক্তা পর্যায়ে রিটেইলার পয়েন্টে মূল্য সংযোজন কর (মূসক) অন্তর্ভুক্ত করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্যই কার্যকর থাকবে।
আরও পড়ুন: সবজির বাজারে আবার অস্থিরতা, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা





