আবারও দাম কমল সোনার

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪৫ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানোর পাশাপাশি বাজুস জানিয়েছে, সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এখন বিক্রি হবে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়। এর আগে দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। অর্থাৎ ভরিতে দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারে বাড়তি চাপে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৩১৬ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ হাজার ৭৯৯ টাকা

নতুন এই মূল্য তালিকা সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।