দেশের বাজারে আরও কমল সোনার দাম
ছবিঃ সংগৃহীত
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা চতুর্থ দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
আরও পড়ুন: ২১০ পোশাক কারখানা বন্ধের চিন্তা মালিকদের, শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত
শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে বাজুস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
বাজুসের এ সিদ্ধান্তের ফলে টানা চার দফায় দেশের বাজারে সোনার দাম কমল। এতে আগের তুলনায় কম দামে ২২ ক্যারেটের সোনা কেনার সুযোগ তৈরি হয়েছে ক্রেতাদের জন্য।
আরও পড়ুন: আবারও কমল সোনার দাম





