আসছে অপূর্ব-নীহার নতুন নাটক

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
নাটকের পোস্টার। ছবিঃ সংগৃহীত
নাটকের পোস্টার। ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ছোটপর্দার পরিচিত মুখ নাজনীন নীহাকে এবার দেখা যাবে নতুন এক জুটিতে। তাঁদের একসঙ্গে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দূরের মানুষ’। জাকারিয়া সৌখিনের পরিচালনায় নাটকটি আগামী ৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।

ইতিমধ্যে প্রকাশ পেয়েছে দূরের মানুষ নাটকের একাধিক পোস্টার। ফেসবুকে একটি পোস্টারের ক্যাপশনে অপূর্ব লেখেন, ‘কিছু মানুষ জীবনে আসে, অথচ কখনো আপন হয়ে ওঠে না। কিন্তু থেকে যায় মনের খুব কাছাকাছি, এক অদ্ভুত দূরত্বে।’ অপূর্বর এমন লেখা থেকে ধারণা করা যায় সম্পর্কের অপূর্ণতার গল্প দেখা যাবে এই নাটকে।

আরও পড়ুন: মীরকে নিয়েই কি ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’?

নতুন এই নাটক নিয়ে অপূর্ব বলেন, ‘সৌখিনের অনেক নাটকে এর আগে অভিনয় করেছি। সবগুলো নাটকই বলা যায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আশা করছি, এবারের গল্পটিও সবার ভালো লাগবে।’

নীহা বলেন, ‘দূরের মানুষ নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি, এই নাটকটি দর্শকের মনে জায়গা করে নিবে।’

আরও পড়ুন: মান্নাতে আমার কোনো সিদ্ধান্ত চলে না, কেন বললেন শাহরুখ?