এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

Shakil
বাংলাবাজার রিপোর্টার
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ৭:১২ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২২
ফাইল ফটো
ফাইল ফটো

চলতি বছরের স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে আজ ১৫ সেপ্টেম্বর থেকে বেলা ১১টা থেকে শুরু হয়েছে। চলবে দুপুর ১টা পর্যন্ত।

মাদরাসা (দাখিল) এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায়  অংশগ্রহণ করবে। সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে।

আরও পড়ুন: যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার  ৭১১ জন শিক্ষার্থী রয়েছে। দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষা দিচ্ছে।

গত ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে  বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় ১৭ জুন শুক্রবার এসএসসি  ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: বার্মিজ ভাষা প্রশিক্ষণ প্রকল্পে সাফল্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ইউনেস্কো