নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়নি: এনসিটিবি

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৪ | আপডেট: ১:০৮ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়নি বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শনিবার এনসিটিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এনসিটিবি বলেছে, নতুন শিক্ষাক্রম বাতিল নয়, প্রশিক্ষণ কর্মশালা স্থগিত করা হয়েছে। 

আরও পড়ুন: ছাত্রদেরকে যৌন নির্যাতনে অভিযুক্ত ঢাবি শিক্ষককে দ্রুত শাস্তির দাবি শিক্ষার্থীদের

এ ব্যাপারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, নতুন শিক্ষাক্রম বাতিলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। 

তিনি জানান, কারিকুলাম বাতিল কিংবা এ সংক্রান্ত সিদ্ধান্ত- রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এটা আমরা একা বাতিল করতেও পারি না।

আরও পড়ুন: কুবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ার ব্যাপারে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি গুজব, বিভ্রান্তিকর তথ্য। বগুড়ায় কারিকুলাম সংক্রান্ত চারদিনের একটি কর্মশালা ছিল। সেই কর্মশালা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর বেশি কিছু নয়।