পেছাল এসএসসির গণিত পরীক্ষা, নতুন রুটিন প্রকাশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের গণিত পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডের দিনে ওই পরীক্ষা পড়ায় ২০ এপ্রিলের পরিবর্তে এ পরীক্ষা আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (১৯ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন এই রুটিন প্রকাশ করেছে।
আরও পড়ুন: টিউশন ফি নিয়ে গবি প্রশাসনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের অসন্তোষ
প্রকাশিত রুটিন অনুযায়ী বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে আগামী ১০ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। পরবর্তীতে ৮ মে শেষ হবে লিখিত পরীক্ষা। তারপর ১০ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এছাড়া মাদরাসা বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন দাখিল পরীক্ষার্থী এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পেশাগত স্বাস্থ্য শিক্ষা IOSH স্বীকৃতিতে উজ্জ্বল বিইউএইচএস





