Institute of Applied Health Sciences (IAHS) এর ১ম বর্ষ এমবিবিএস কোর্সের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ন, ১৮ জুন ২০২৫ | আপডেট: ১০:৩৭ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের প্রতিষ্ঠিত বেসরকারি মেডিক্যাল কলেজ Institute of Applied Health Sciences (IAHS) এর MBBS COURSE এ ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান অদ্য ১৭ই জুন ২০২৫ খ্রি. সকাল ৯.৩০ মিনিটে, এনেক্স ভবনের চতুর্থ তলায় হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সের ১ম বর্ষের অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রামে সংযুক্ত হওয়ার মাধ্যমে সূচনা করা হয়। উক্ত অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করেন নূরজাহান বেগম, মাননীয় উপদেষ্টা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, মাননীয় বিশেষ সহকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রাম সমাপ্তির পরবর্তীতে পবিত্র গ্রন্থ আল কোরান তেলাওয়াত মাধ্যমে আইএএইচএস কতৃক আয়োজিত নবীনবরণ, শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫ নবীনবরণ এর শুভারম্ভ করা হয়। এবং আইএএইচএস এর রূপকার জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের স্মৃতিতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

আরও পড়ুন: অর্ধলক্ষাধিক পদ শূন্য: শিক্ষকসংকটে বিপর্যস্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

উক্ত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত আইএএইচএস এর গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান জনাব আহমেদ ইফতেখারুল ইসলাম এর প্রতিনিধিত্ব করেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডা. রমা বড়ুয়া, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, এনাটমি, আইএএইচএস। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. শফিউল হাসান, বিভাগীয় প্রধান, সাইকিয়েট্রি বিভাগ, আইএএইচএস, অধ্যাপক ডা. বদিউল আলম, একাডেমিক কোঅরডিনেটর ও বিভাগীয় প্রধান, সার্জারি, আইএএইচএস, অধ্যাপক ডা. সাবিনা ইয়াসমিন, বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, আইএএইচএস এবং ডা. সুব্রত কুমার বড়ুয়া, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বায়োকেমিস্ট্রি বিভাগ, আইএএইচএস। বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ, ১ম ফেইজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকগণ, নবীন ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের পাশাপাশি সকল শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষক মণ্ডলীর মাঝে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে ১ম ফেইজ কো-অর্ডিনেটর সম্মানিত অধ্যাপক ডা. সাবিনা ইয়াসমিন নবীনদের উদ্দেশ্যে মেডিক্যাল কারিকুলাম সম্পর্কে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন এবং উপস্থিত অভিভাবকবৃন্দদের সন্তানের প্রতি সচেতনতামূলক আচরণের পরামর্শ প্রদান করেন। এছাড়াও নবীন-প্রবীণ দেশী বিদেশী শিক্ষার্থীগণ ও অভিভাবকবৃন্দগণ উক্ত নবীনবরণ অনুষ্ঠানে তাঁদের অনুভুতির কথা বাংলা ও ইংরেজি ভাষায় ব্যক্ত করেন। সবশেষ সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন: শিক্ষকদের ভাতা নিয়ে জরুরি নির্দেশনা মাউশির