ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৫৬ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ও ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মধ্যবর্তী ফুটপাত থেকে একদিন বয়সী এক অজ্ঞাতনামা কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ একটি সাদা রঙের বাজারের ব্যাগের ভেতর থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চাঁবিপ্রবি উপ-উপাচার্য হলেন জবি অধ্যাপক লোকমান হোসেন

এ ঘটনায় নবজাতকের পরিচয় এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।