দুপুর ২টা পর্যন্ত ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোটের তথ্য

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:১১ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে অনিয়ম ও সহিংসতার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, সারা দেশে ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে স্পিকারের সঙ্গে কালকে বৈঠকে বসবে ইসি

সমন্বয় সেলের তথ্যে জানা যায়, ১৪টি কেন্দ্রে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫ স্থানে। এছাড়া তিনটি কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

এদিকে ছয়জন প্রার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে এবং ১৮টি কেন্দ্রে ভোটারদের ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: তফসিল ঘোষণায় স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছে ইসি

জালভোটের ঘটনা ধরা পড়েছে ৫৯টি কেন্দ্রে। পাশাপাশি চারটি কেন্দ্রে অগ্নিসংযোগ এবং ৩৩টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার অভিযোগ পাওয়া গেছে।

নির্বাচনকেন্দ্রগুলোতে এ ধরনের ঘটনা ভোটারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে।