সিঙ্গাপুরে সেরা সিনেমার পুরস্কার জিতল ‘মাইক’
বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ সিঙ্গাপুরের টেক্কা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট এশিয়ান ফিচার ফিল্মের’ মুকুট জিতেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি।
আরও পড়ুন: ৩২ হাজার প্রতিযোগীকে হারিয়ে ডিজনির ‘মোয়ানা, কে এই নতুন তারকা?
প্রযোজক ও পরিচালক এফ এম শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ‘মাইক’ টিম ভীষণ আনন্দিত। সিঙ্গাপুরের টেক্কা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জিতেছে বেস্ট এশিয়ান ফিচার ফিল্মের পুরস্কার। এছাড়া ইউরোপ ও আমেরিকার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উৎসবে সিনেমাটি পাঠানো হয়েছে।
সরকারি অনুদানে নির্মিত ‘মাইক’ গত ১১ আগস্ট সারা দেশে মুক্তি পায়। সিনেমাটিতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিতসহ প্রমুখ।
আরও পড়ুন: বিশ্বকাপের উন্মাদনার মাঝেই অমিতাভের পোস্ট নিয়ে বিতর্ক





