এ আর রহমানের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে কুমার শানুর আফসোস

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১০:৪০ পূর্বাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় বাঙালি সংগীতশিল্পী কুমার শানু ও জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক এ আর রহমান গান নিয়ে কাজ করতে গিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন কুমার শানু। পাশাপাশি স্মৃতিচারণ করে বিষয়টি নিয়ে আফসোসও করলেন এই গায়ক। ‘ইন্ডিয়ান আইডল-১৪’র মঞ্চে এ আর রহমানের কথা ওঠায় নস্টালজিক হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন: রহস্য আর হাস্যরসে আসছে নাটক ‘ডিটেকটিভ ডাব্লিউ’

আফসোস করে কুমার শানু বলেন, তোমাদের একটা জিনিস জানা নেই—‘রোজা’ গানটি যখন তৈরি হয় তখন এ আর রহমান আমাকে আর অলকাকে ফোন করেছিল এই সিনেমার সব গান গাওয়ার জন্য। কিন্তু তখন আমাদের মতিভ্রম হয়েছিল। সে সময় তাকে বলেছিলাম, আমরা ভীষণ ব্যস্ত, আপনাকে মুম্বাই এসে গানগুলো রেকর্ড করতে হবে।

জানা যায়, শানু-অলকার এই কথা মেনে নিতে পারেননি রহমান। তাই পরবর্তীকালে অন্য সংগীতশিল্পীদের দিয়ে ‘রোজা’ সিনেমার গানগুলো গাওয়ান তিনি।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ ভোটে তারকাদের ‘পারিশ্রমিক বাণিজ্য’, বিস্ফোরক দাবি নির্মাতা শুভ্রজিৎ মিত্রের

তবে এই সময়ে এসে সিনেমাটিতে গান না গাওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল না বলে মনে করেন কুমার শানু। আক্ষেপের সুরে এই গায়ক বলেন, এই সিদ্ধান্ত খুব বড় ভুল ছিল। খুব মিস করেছিলাম। পরে অন্য কাউকে দিয়ে গাওয়ানো হয় গানগুলো। এরপর থেকে এ আর রহমান আর কখনও আমাদের ডাকেননি।

প্রসঙ্গত, হিন্দি ছাড়াও বাংলা, মারাঠি, ভোজপুরী, তামিল, উর্দু, ইংলিশসহ বহু ভাষায় গান গেয়েছেন কুমার শানু। পাঁচবার ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পাওয়ার রেকর্ড তার দখলে। ২০০৯ সালে কুমার শানুকে পদ্মশ্রী (চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা) পদকে ভূষিত করেছে ভারত সরকার।