ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ প্রভার, করলেন ভক্তদের সতর্ক

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:১২ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে নাটক, ওয়েব কনটেন্ট এবং সিনেমা—সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন। সরকারি অনুদানের দুটি চলচ্চিত্রে অভিনয় শেষ করে তিনি সিনেমার জগতেও নিজের অবস্থান তৈরি করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতি রয়েছে তার।

এরই মধ্যে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রভা। লাইভ চলাকালীন এক ভক্ত তাকে জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে।

আরও পড়ুন: রেহান রাসুল ও রাপ্তি সারওয়াতের নতুন গান ‘দূরত্ব’

এই বিষয়ে প্রভা বলেন, হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। কালকেও একটা দেখেছি। এমনকি ওই আইডি থেকে আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হয়েছে—‘আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন’। এগুলো মোটেই আমার নয়।

এ সময় প্রভা ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় আরও বলেন, আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে আমার ছবি বা কাজ দিয়ে ফেইক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।

আরও পড়ুন: শিল্প একটি পরিচয়,শিল্প একটি সংস্কৃতি : প্রভা

তার নামে খোলা কোনো ভুয়া প্রোফাইল থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী বক্তব্য বা অর্থ দাবি করা হলে তা যেন কেউ বিশ্বাস না করেন।

ভক্তদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। আপনারা দয়া করে বিচার করবেন না।”

প্রভা অনুরোধ করেন, কোনো ভুয়া প্রোফাইল চোখে পড়লে যেন তা সঙ্গে সঙ্গে রিপোর্ট করা হয়। তিনি সবাইকে তার অফিসিয়াল পেজ বা ভেরিফায়েড প্রোফাইল ছাড়া অন্য কোথাও যোগাযোগ না রাখার আহ্বান জানান।