দ্বিতীয় স্বামীর সঙ্গেও বিচ্ছেদ যা বললেন পূর্ণিমা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৪৪ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের জবাব দিয়েছেন, যেখানে বলা হচ্ছিল, তার এবং দ্বিতীয় স্বামী রবিনের মধ্যে বিচ্ছেদ হয়েছে।

পূর্ণিমা বুধবার বিকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় স্বামীর হাত ধরে বসে আছেন তিনি। ছবিটি স্পষ্টভাবে দেখাচ্ছে, বিচ্ছেদ সম্পূর্ণ মিথ্যা এবং তারা এখনো একসঙ্গে আছেন।

আরও পড়ুন: আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ

পূর্ণিমা প্রথমবার ২০০৭ সালে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন। ২০২২ সালে তিনি জানান, ফাহাদের সঙ্গে তার প্রায় আড়াই থেকে তিন বছর আগে বিচ্ছেদ হয়ে গেছে। সেই বছরের মধ্যে দ্বিতীয় বিয়ের খবরও প্রকাশ পেয়েছিল।

পূর্ণিমার দ্বিতীয় স্বামী রবিন পেশায় বহুজাতিক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। পূর্ণিমা ও রবিনের পরিচয় কাজের সূত্রে, তিন বছরের বন্ধুত্ব থেকে গড়ে ওঠে সম্পর্ক, এরপর বিয়ে হয় ২০২২ সালে।

আরও পড়ুন: জুনিয়র এনটিআরকে নিয়ে ভক্তদের জন্য দুঃসংবাদ!

এর আগে একটি পোস্টে পূর্ণিমা লিখেছিলেন, “মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই—তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ।” তিনি আরও বলেছেন, মিথ্যা সম্পর্ক থেকে দূরে থাকা শ্রেয়, কারণ নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ।

তবে কথিত আছে, পূর্ণিমা ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন।