‘রকস্টার’-এ শাকিবের নায়িকা সাবিলা, গুঞ্জন তুঙ্গে

Sanchoy Biswas
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের কোনো নায়িকা নয়, ঢালিউডের নতুন সিনেমা ‘রকস্টার’-এ মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রধান নায়িকা চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী সাবিলা নূর। শোবিজে এমন গুঞ্জন এখন তুঙ্গে। ছবিটিতে থাকবেন দুই নায়িকা। এই খবর আগেই প্রকাশ হয়েছে। তাদের একজন তানজিয়া জামান মিথিলা। আর একজনকে নেয়া হবে পাকিস্তান থেকে, এমন আলোচনাই চলছিলো।

তবে ছবিটির প্রযোজনার সঙ্গে জড়িত একটি সূত্র বলছে ভিন্ন কথা। পাকিস্তানি কোনো নায়িকা থাকছেন না ছবিটি। শাকিবের আগ্রহে বাংলাদেশি নায়িকাই যুক্ত হবেন। আর তিনি হতে যাচ্ছেন সাবিলাই। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই হবে চুক্তি। সেই সুবাদে ‘তাণ্ডব’ ছবির পর আবারও শাকিবের বিপরীতে তাকে দেখা যাবে।

আরও পড়ুন: রহস্য আর হাস্যরসে আসছে নাটক ‘ডিটেকটিভ ডাব্লিউ’

জানা গেছে, একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হবে নতুন সিনেমাটি। সেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায়। তবে এখনও চূড়ান্ত হয়নি সিনেমার নাম। সিনেমাটি নির্মিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে।

বছরের শুরু থেকেই ব্যস্ত শিডিউলে সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। একের পর এক সিনেমার শুটিং নিয়ে দম ফেলার সুযোগ নেই তার। সদ্য ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ হবে। এরপর তিনি হাত দিতে যাচ্ছেন আসন্ন ঈদুল আজহার জন্য ‘রকস্টার’ সিনেমার কাজে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ ভোটে তারকাদের ‘পারিশ্রমিক বাণিজ্য’, বিস্ফোরক দাবি নির্মাতা শুভ্রজিৎ মিত্রের

এ প্রসঙ্গে ছবির পরিচালক আজমান রুশো গণমাধ্যমকে বলেন, ‘এ মুহূর্তে নায়িকা নির্বাচন নিয়ে কিছু বলতে চাই না। সবকিছু চূড়ান্ত হলে দুই-তিন দিনের মধ্যেই দ্বিতীয় নায়িকার নাম ঘোষণা করা হবে।’