গুলির ঘটনার পর রহস্যময় পোস্ট রোহিত শেঠির, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৫৩ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির বাসভবনের সামনে সম্প্রতি গুলিবর্ষণের ঘটনা ঘটার পর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে তার একটি রহস্যময় পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রোববার (৫ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন রোহিত শেঠি। ছবিতে কালো টি-শার্ট ও চশমা পরা লুকে তাকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “এতগুলো বছর ধরে অ্যাকশন আর কমেডি সিনেমা বানিয়েছি, এখন নিজের জীবনেই সেসব যাপন করছি।”

আরও পড়ুন: আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ

তার এই মন্তব্য ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকে মনে করছেন, সাম্প্রতিক গুলির ঘটনার প্রেক্ষিতেই নিজের জীবনের পরিস্থিতিকে সিনেমার গল্পের সঙ্গে তুলনা করেছেন তিনি।

পোস্টটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। কেউ তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ তার এই বক্তব্যকে রসিকতা হিসেবে দেখছেন।

আরও পড়ুন: জুনিয়র এনটিআরকে নিয়ে ভক্তদের জন্য দুঃসংবাদ!

উল্লেখ্য, কয়েকদিন আগে রোহিত শেঠির বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গুলি চালায়। ঘটনাটি তার ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করলেও এ বিষয়ে তিনি সরাসরি কোনো প্রতিক্রিয়া দেননি। সর্বশেষ এই পোস্টের মাধ্যমেই প্রথমবারের মতো ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া দিলেন তিনি।

বর্তমানে ‘গোলমাল ফাইভ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন রোহিত শেঠি। একই সঙ্গে তার জনপ্রিয় রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’র নতুন সিজন নিয়েও ভক্তদের আগ্রহ তুঙ্গে।

‘সিংহাম’, ‘সিম্বা’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ব্লকবাস্টার সিনেমার এই নির্মাতা বর্তমানে পুলিশি নিরাপত্তার মধ্যে তার নতুন প্রজেক্টের কাজ চালিয়ে যাচ্ছেন।