জাহ্নবী-শিখরের বিয়ের গুঞ্জন ‘ভিত্তিহীন’: মুখ খুললেন বনি কাপুর

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ৭:১৬ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও ব্যবসায়ী শিখর পাহাড়িয়ার বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন আবারও নতুন করে আলোচনায় এসেছে। তবে এবার এই জল্পনা সরাসরি নাকচ করে দিয়েছেন জাহ্নবীর বাবা ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর। তিনি জানিয়েছেন, বিয়ের খবরটি সম্পূর্ণ ‘ভিত্তিহীন’।

ভারতের বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি দাবি করা হয়, চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে শিখর পাহাড়িয়ার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন জাহ্নবী। এমনকি জামনগরে ঐতিহ্যবাহী আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলেও খবর প্রকাশিত হয়। কিন্তু এসব প্রতিবেদনের সত্যতা অস্বীকার করে ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বনি কাপুর বলেন, “না, এই খবরের কোনো সত্যতা নেই।”

আরও পড়ুন: আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ

জাহ্নবী ও শিখরের সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। বলিউডে অভিষেকের আগেই তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। ২০১৬ সালে তাদের বিচ্ছেদের খবর এলেও সাম্প্রতিক বছরগুলোতে আবারও একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে এই জুটিকে। পারিবারিক অনুষ্ঠান কিংবা মন্দির দর্শন—বহু ক্ষেত্রেই শিখরকে কাপুর পরিবারের সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায়।

চলতি বছরের এপ্রিলে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ জাহ্নবী তার ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত দেন। যদিও সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে একটি পডকাস্টে ভালোবাসা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “ভালোবাসার মানুষের উপস্থিতিতে আমি এখন আর নিজেকে অসহায় মনে করি না। তার সামনে আমি ছোট শিশুর মতো থাকতে পারি এবং নিজের আসল সত্ত্বাকে খুঁজে পাই।”

আরও পড়ুন: জুনিয়র এনটিআরকে নিয়ে ভক্তদের জন্য দুঃসংবাদ!

এদিকে পেশাগত দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী কাপুর। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন তেলেগু সিনেমা ‘পেড্ডি’, যেখানে তাকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের বিপরীতে দেখা যাবে।