বিয়ের সাজে বুবলীর নতুন লুক ভাইরাল

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ন, ২০ জুন ২০২৬ | আপডেট: ৩:২৮ অপরাহ্ন, ২০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হওয়ার খবর জানিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। তিনি জানান, তার ও শাকিব খানের সংসারে এসেছে দ্বিতীয় সন্তান, যার নাম রাখা হয়েছে শারলিন খান। তবে এ বিষয়ে শাকিব খান এখনো কোনো মন্তব্য করেননি।

এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন বুবলী। শনিবার (২০ জুন) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে তাকে দেখা যায় বিয়ের সাজে। তবে এটি তার ব্যক্তিগত কোনো আয়োজন নয়; একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক ফটোশুটের জন্যই এই সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: ফুটবল উন্মাদনায় পারিবারিক গল্প ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’ শিগগিরই আসছে

ছবিতে বুবলীকে বেগুনি রঙের ভারি নকশাখচিত লেহেঙ্গায় দেখা যায়। পোশাকটির সঙ্গে তিনি পরেছেন সাদা রঙের গয়না এবং কপালে কালো পাথরের টিকলি। হাস্যোজ্জ্বল এই লুকে অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে বলে মন্তব্য করছেন তার ভক্ত ও অনুসারীরা।

ছবিগুলোর ক্যাপশনে বুবলী লিখেছেন, “অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।”

আরও পড়ুন: পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পোস্টের মন্তব্য ঘরে অনেকেই তার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ জানতে চেয়েছেন, নবজাতক কন্যা শারলিন খানের ছবি কবে প্রকাশ করবেন তিনি। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি বুবলী।

প্রসঙ্গত, সর্বশেষ কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পিনিক’ সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী। জাহিদ জুয়েল পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী ছিলেন আদর আজাদ। তবে সিনেমাটি দর্শকদের প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি।