প্রশংসায় ভাসছে ইয়াশ রোহান ও তটিনীর ‘কাবিননামা’
ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম প্রশংসিত ও জনপ্রিয় অনস্ক্রিন জুটি ইয়াশ রোহান এবং তানজিম সাইয়ারা তটিনী। তাঁদের অনবদ্য অভিনয় আর পর্দায় সাবলীল উপস্থিতিতে ইতিমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে এক আলাদা ভক্তগোষ্ঠী। কাজ করতে গিয়ে এই দুই অভিনয়শিল্পীর মধ্যে গড়ে ওঠা বোঝাপড়াকে ঘিরে বিনোদন পাড়ায় কানঘুষো উঠেছিল তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে।
তবে বাস্তবজীবনের প্রেম বা প্রেমের গুঞ্জনকে কখনই গুরুত্ব দিতে চাননি তাঁরা। পেশাগত জীবনের এই চর্চাকে একপাশে সরিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন এই জুটি।
আরও পড়ুন: দুই দশকের সুরযাত্রায় এখনো অনন্য হাবিব ওয়াহিদ
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে কাবিননামা নাটকটি।
মাঝে অনেকদিন ইয়াশ-তটিনী একসঙ্গে নাটক করেননি। ফলে দর্শকও তাদের রসায়নের অভাব বোধ করছিল। সে বিরতি ভাঙছে ক্রমশ।
আরও পড়ুন: ‘মির্জাপুর দ্য মুভি’: পুরোনো চরিত্র, নতুন ক্ষমতার লড়াই
‘কাবিননামা’ পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে ইয়াশ ও তটিনীর সঙ্গে আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমাল প্রমুখ।
মুক্তির সাথে সাথেই নেটিজেনদের তুমুল সাড়ায় ভাসছে নাটক ‘কাবিননামা’। ছোট পর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটকটি প্রচারের মাত্র একদিনের ব্যবধানে ইউটিউবে ২৫ লাখের বেশি ভিউয়ের রেকর্ড গড়েছে। পর্দায় এই যুগলবন্দী দেখতে যে অনুরাগীরা মুখিয়ে ছিলেন, ভিডিওটির দর্শকপ্রিয়তাই তার স্পষ্ট প্রমাণ দিচ্ছে।





