বাঁধনকে ঘিরে ঘটনায় পিয়া জান্নাতুলের ক্ষোভ

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:১০ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১৬ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে ঘিরে ঘটে যাওয়া ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা ও অসংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তোলেন। 

পিয়া জান্নাতুল বলেন, বিশেষ করে নারী ও শিল্পীদের প্রতি মানুষের আচরণ দিন দিন আরও নিষ্ঠুর ও অসংবেদনশীল হয়ে উঠছে। দেশের বাইরে বসবাস করলেই যে মানুষের চিন্তাভাবনা বদলে যায় কিংবা মানসিকতা আরও উদার হয়, এমনটা নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: শোবিজে নতুন দিগন্তের খোঁজে কনিকা

তার মতে, একজন মানুষের প্রকৃত উন্নতি বোঝা যায় সে অন্যকে কতটা সম্মান করে, অন্যের অনুভূতি কতটা বুঝতে পারে এবং কতটা মানবিক থাকতে পারে—এসবের মধ্য দিয়ে। কিন্তু দুঃখজনকভাবে, মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্মানের জায়গাগুলোতেই সমাজ ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে।

বাঁধনকে ঘিরে সাম্প্রতিক ঘটনাকে সামনে রেখে পিয়া আরও বলেন, মানুষের এমন নিষ্ঠুর ও অসংবেদনশীল আচরণ তাকে সত্যিই কষ্ট দেয়। বিশেষ করে নারী ও শিল্পীদের প্রতি সম্মান ও মানবিকতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি। 

আরও পড়ুন: ভেনিসে বাঁধনকে হেনস্তার ঘটনায় ডাকসুর প্রতিবাদ