মেকানিক্স এর সাবেক গিটারিস্ট ইমরান আর নেই
ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন দেশের অন্যতম হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটা নাগাদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মাত্র ৪১ বছরেই ইমরানের চলে যাওয়ায় শোকাহত ‘মেকানিক্স’পরিবার। দলটির পক্ষ থেকে জানানো হয়, গত বছরের শুরুর দিকে ইমরানের খাদ্যনালিতে ক্যানসার শনাক্ত হয়। তখন থেকেই কখনো হাসপাতাল, কখনো বাসায় চলছিল চিকিৎসা। গত সপ্তাহে শরীরের অবস্থা অবনতি হতে থাকায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মারা যান তিনি।
আরও পড়ুন: নগ্নতা ও আপত্তিকর প্রস্তাবে চটলেন রাধিকা আপ্তে
২০০৫ সালে ‘মেকানিক্স’ ব্যান্ডের পথচলা শুরু। প্রথম লাইনআপে ছিলেন ইমরান আহমেদ। ২০০৭ সালে ডি রকস্টারের দ্বিতীয় সিজনে গিটারিস্ট হিসেবে পরিচিতি পান তিনি। ২০০৮ সালে ব্যান্ড ছাড়েন ইমরান আহমেদ।





