‘এখনো লবিং, গ্রুপিং, সিন্ডিকেট বা স্বজনপ্রীতির সম্মুখীন হই’:পান্থ আফজালকে নওশাবা
অভিনয়ের পাশাপাশি নির্মাণেও নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চান অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তার পরিচালিত ‘সোমেশ্বরী’ সিনেমার শুটিং শেষ হয়েছে। বর্তমানে ছবিটি রয়েছে সম্পাদনার টেবিলে। নির্মাণের পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন তিনি।
থিয়েটার থেকেই অভিনয় ও নির্দেশনায় হাতেখড়ি নওশাবার। ‘সিদ্ধার্থ’ চরিত্রটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, চরিত্রটি তার জীবনেও গভীর প্রভাব ফেলেছে।
আরও পড়ুন: কোটি টাকার মালিক হয়েও সাধাসিধে জীবনযাপন ছিল নানা পাটেকরের
এদিকে ইয়ামিন ইলানের ‘ঝামেলা’ সিনেমাতেও অভিনয় করেছেন নওশাবা। সিনেমাটিতে আরও রয়েছেন ডলি জহুর, সাবেরী আলম, আবদুল্লাহ রানা, শ্যামল মাওলা, তানজিকা আমিন ও রাশেদ মামুন অপুসহ অনেকে।
তবে ইন্ডাস্ট্রির লবিং, গ্রুপিং, সিন্ডিকেট ও স্বজনপ্রীতি নিয়ে খোলামেলা কথা বলেছেন নওশাবা। তার ভাষায়, ‘আমি এখনো কিন্তু এসবের সম্মুখীন হই।’ দীর্ঘদিন পর ‘ঝামেলা’য় কাজের সুযোগ পাওয়ার কথা জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, আদৌ চরিত্র অনুযায়ী কাস্টিং হচ্ছে কি না।
আরও পড়ুন: মৃত্যুর আগে বন্ধুকে নানা পাটেকরের মেসেজ, ‘শরীরটা ভালো লাগছে না’
নওশাবার কথায়, ‘ভিউ বা ফলোয়ার বেশি নেই, কিন্তু অভিনয়টা তো জানি।’
পান্থ আফজালের উপস্থাপনায় তার এই খোলামেলা কথন থাকছে ‘স্টার স্টোরিজ’-এ। অনুষ্ঠানটি দেখা যাবে আজ রাত ৮টায় আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।





