বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:২৫ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিডিনিউজ টুয়োন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

জানা যায়, তৌফিক ইমরোজ খালিদী কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে মাথা ঘুরে পড়ে গেলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে

তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিডিনিউজের আগে তিনি বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন।

সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার অভিজ্ঞতা ছিল খালিদীর। রাজনীতি, ব্যবসা, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে তিনি সাংবাদিকতা করেছেন।

আরও পড়ুন: বিডি নিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী'র মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক