আসছে নিলয় আলমগীর ও মাহির ‘জটিল প্রেম’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৫ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ছবিঃ সংগৃহীত
নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ছবিঃ সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। আবারও একসঙ্গে পর্দায় আসছেন এই দুই তারকা। তাদের অভিনীত নাটক ‘জটিল প্রেম’ প্রচারিত হবে আগামীকাল ১২ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

নাটকের গল্পে দেখা যাবে, অতিরিক্ত ওজনের কারণে প্রেমিকার সামনে যেতে সংকোচ বোধ করে কাশেম। তাই নিজের হয়ে প্রেমিকার সঙ্গে দেখা করার দায়িত্ব দেয় সুদর্শন রাজুকে। কিন্তু প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বিপাকে পড়ে রাজু। একসময় সে নিজেই কেয়ার প্রেমে জড়িয়ে পড়ে। অন্যদিকে, কাশেমও ওজন কমাতে ব্যর্থ হয়। এমন পরিস্থিতিতে রাজু কাকে বেছে নেবে, তা নিয়েই এগিয়েছে নাটকের গল্প।

আরও পড়ুন: আজ অনিরুদ্ধ-কাব্যর বিয়ে,গ্রিসে সম্পন্ন বাগদান

নাটকটি নির্মাণ করেছেন মিতুল খান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি।