উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
১ ফেব্রুয়ারি থেকে একুশে বই মেলা শুরু
জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ—মূল প্রতিপাদ্য নিয়ে আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বই মেলা। ওই দিন বিকেল ৩টায় বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
আরও পড়ুন: সুপ্রাচীন ইতিহাস সম্বলিত মিউজিয়াম 'সুন্দরবান সংগ্রহশালা'
তিনি বলেন, “আগামী ১ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জ্ঞানভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বই এবং বইমেলা সহায়ক। আমরা আশা করি সকল সম্ভাবনায় আলোকিত হবে এবারের মেলা- আমাদের প্রাণের বইমেলা।”
এছাড়া ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮টা এবং চলবে রাত ৯টা পর্যন্ত।





