হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৫৬ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮২ শিশু। সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই প্রতিবেদন অনুযায়ী, চার শিশুর মৃত্যুর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৮২ জনের শরীরে মিলেছে হাম ও এর উপসর্গ।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য বলছে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর দুজনই ঢাকা বিভাগের। বাকি দুইজন চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনে। এছাড়া গত একদিনে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭৩ জন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৫ হাজার ৪৪২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।