হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে ৬ জন। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৪১৪ জন।

রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৮ জন। হাসপাতালে নতুন ভর্তি ১,২৯২ জন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১,০৯৯ জন। হাম উপসর্গে যারা মারা গেছে তাদের মধ্যে ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি (৬ জন)। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী ২,৪৮,০৬০ জন।মোট নিশ্চিত হাম রোগী ২৫,২৬৯ জন।

মোট ভর্তি রোগীর সংখ্যা, ২২১,৫৩৯ জন। হাসপাতাল থেকে মোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২১২,৪০২ জন। মোট সন্দেহজনক মৃত্যু হয় ১,২০৯ জন (যার মধ্যে মোট নিশ্চিত হাম রোগে মৃত্যু ১০৫)।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, প্রাণহানি ৫০০ ছুঁইছুঁই