২৪ ঘণ্টায় হামে ১১ মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৬ শিশুর মধ্যে হাম সংক্রমণের লক্ষণ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২২৪ জন। এছাড়া ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৯৮ জন।
আরও পড়ুন: ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৮৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৩৫ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ১০ জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ২১ জন এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১২৮ জনের।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫
গত ২৪ ঘণ্টায় হামজনিত মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ছয় জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হাম সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা জরুরি।





