হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৩
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে বড় হচ্ছে মৃত্যুর মিছিল
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে।
এছাড়া ১৫ মার্চের পর থেকে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮০৫ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জন।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৭ হাজার ৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৪ হাজার ১০৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।





