হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৫ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ডেঙ্গুতে বড় হচ্ছে মৃত্যুর মিছিল
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর এবং ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হওয়া ৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৩৫ জন।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ সতর্কতা বজায় রাখার পাশাপাশি শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হামের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে সময়মতো টিকাদান, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।





