অর্ডারমতো পোশাক পাঠাতে না পেরে দুশ্চিন্তায় মালিকরা
শ্রমিক অসন্তোষে গার্মেন্টস বাজার হারানোর শঙ্কা
শ্রমিকদের মজুরি আন্দোলন নিয়ে দেশের প্রধানতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী ও দেশের কর্মসংস্থানের শিল্প গার্মেন্টস খাত এখন পুরোপুরি অনেকটাই অচল। মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনে গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, ঢাকার মিরপুর ও নারায়ণগঞ্জের গার্মেন্টস কারখানা এলাকা এখন প্রতিদিনই রণক্ষেত্রের দৃশ্য। শ্রমিকদের রুটি-রুজির কর্মস্থলে গিয়ে মজুরি দাবিতে ধর্মঘট, সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পোশাক কারখানাগুলিতে দীর্ঘ অস্থিরতা কোনোভাবেই থামছে না।
আসন্ন শীত মৌসুমে বিদেশি বায়ারদের অর্ডার মতো পোশাক সরবরাহ করায় এখন মালিকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সময় মতো অর্ডার সরবরাহ করতে না পারলে বাজার হারানোর শঙ্কায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। গার্মেন্টস ব্যবসার অনিশ্চিত এই আন্দোলনের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে অনেকেই ফ্যাক্টরি বিক্রি করে ব্যবসা ছাড়ার কথা ভাবছে।
আরও পড়ুন: ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ, ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা





