মেক্সিকোতে বন্দুকধারীদের হামলা, ৬ জন নিহত

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৫:৫৪ পূর্বাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৩
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার (২৯ ডিসেম্বর) একটি পার্টিতে বন্দুকধারীদের হামলায়  নিহত হয়েছে ৬ জন।

স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে যে, সন্দেহভাজন এক অপরাধীকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। খবর- এএফপি।

আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

সোনোরা রাজ্যের প্রসিকিউটরের অফিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে, একটি অপরাধী গোষ্ঠীর নেতার বিরুদ্ধে সরাসরি হামলা চালানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডসহ বেশ কিছু অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আরো পড়ুন: মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামলায় সন্দেহভাজন ওই ব্যক্তিসহ আরও পাঁচজন নিহত হয়েছে। কাজামে পৌরসভায় ওই হামলার ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছে।

মেক্সিকোতে বিভিন্ন সামাজিক সমাবেশ লক্ষ্য করে প্রায়ই হামলার ঘটনা ঘটে। ২০০৬ সালে মেক্সিকোতে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক অভিযান শুরুর পর ৪ লাখ ২০ হাজারের বেশি খুনের ঘটনা রেকর্ড হয়েছে। এর মধ্যে বেশিরভাগই সংগঠিত অপরাধের কারণে ঘটেছে।

এর আগে গত ডিসেম্বরে একটি ক্রিসমাস পার্টিতে বন্দুকধারীরা হামলা চালালে ১১ জন নিহত হয়। দেশটির গুনাজুয়াতো রাজ্যে ওই হামলার ঘটনা ঘটে।

মাদক চোরাকারবারের সঙ্গে যুক্ত প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে প্রায়ই এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।